ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ভিপি নূর: ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। কাজ না পেয়ে পরবর্তীতে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তিনি ও তার সহযোগীরা।


বুধবার (২১ মে) ডিএনসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার (১৮ মে) নূর অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ফোন করে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার দাবি জানান। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার আওতার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। কিন্তু নূর আইনগত ব্যাখ্যা উপেক্ষা করে কাজ দেয়ার জন্য চাপ দেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।


এ ঘটনার পর গত মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক সমবেত হয়ে স্লোগান দিতে শুরু করে। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।


ডিএনসিসির এক মুখপাত্র বলেন, আইন অনুযায়ী ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলে। এতে কেউ বাইরে থেকে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তা গণতান্ত্রিক শিষ্টাচার ও সুশাসনের পরিপন্থী।সুত্রঃ চ্যানেল ২৪।

ads
ads
ads

Our Facebook Page

↑